বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিলেন শায়খে চরমোনাই

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ

সময় ডেস্ক :: বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

মঙ্গলবার (২৯ জানুয়ারি-২০২৬) সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসংযোগকালে শায়খে চরমোনাই বলেন, “বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। আমি ক্ষমতার জন্য নয়, আল্লাহভীরু নেতৃত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি। মানুষের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে বরিশালে
সুশাসন, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে। কোনো ধরনের দলীয় স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণই হবে রাজনীতির মূল লক্ষ্য।

এ সময় স্থানীয় জনগণ শায়খে চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন। জনসংযোগে দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহবান মুহাঃ আব্দুল খালেকের

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূল করা হবে: বগুড়ায় তারেক রহমান

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত, আশঙ্কাজনক স্বামী দুই সন্তান

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তৃণমূলে হাতপাখার গণজোয়ার

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ’র সাথে মতবিনিময়

রউফ চেয়ারম্যান এমপি হলে দুই খাসি ছাগল জবাই করে খিচুড়ি খাওয়ানোর ঘোষণা

কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত