শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ

মোঃ হারুন উর রশীদ কালিগঞ্জ ::
বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেড়াখালী কালী মন্দির মাঠে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বিভিন্ন খেলাধুলা এবং প্রজেক্টরের মাধ্যমে পরিবেশ বিষয়ক ভিডিও প্রদর্শনী। র‍্যালিটি বেড়াখালী সড়ক প্রদক্ষিণ করে এলাকার সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। তিনি বলেন,সুন্দরবন রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। প্লাস্টিক দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব হতে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা কেয়া, সংগঠনিক সম্পাদক আতিক হাসান, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম, সদস্য ছন্দা গাইন, সাথী, আজমির হোসেন, মুক্তাদির, সাইদুর রহমান ,আবু হান্নান রূপান্তর কর্মী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।আলোচনা সভায় বক্তারা সুন্দরবন রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলা এবং তরুণ সমাজকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

রক্তক্ষরণে ভুগছেন মিনিয়াপোলিসে রেনি গুডকে গুলি করা আইসিই কর্মকর্তা

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

কালিগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড