সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১০, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

শ্যামনগর প্রতিনিধি : কালিগঞ্জ  উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাক প্রতিবন্ধী শিশু সন্তানসহ এক গৃহবধুর উপর হামলার অভিযোগ উঠেছে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ সীমা বেগম (৩২) ও তার সাত বছরের বাক প্রতিবন্ধী ছেলেকে স্বজনরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কানে তিনটি সেলাইও দিতে হয়েছে।

চিকিৎসাধীন সীমা বেগম জানান, আগের দিন বিকেলে তার স্বামীর সঙ্গে খেলার মাঠে স্থানীয় কয়েকজনের ঝগড়া হয়। ওই ঘটনায় এক ব্যক্তি আহত হন। এর জের ধরে রাতে স্থানীয় মেম্বর মোবারক হোসেন কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। সীমার চিৎকারে তারা সরে যায়।

তবে পরদিন সকালে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শওকত আলী, যিনি ২০২১ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচিত হন, নিজে উপস্থিত থেকে তার সহযোগীদের নিয়ে আবারও সীমার বাড়িতে হামলা চালান। তারা লাঠি দিয়ে বেপরোয়া মারধর করে সীমা বেগম ও তার শিশুপুত্রকে আহত করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত শাকির হোসেন জানান, মা-ছেলেকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটির মাথায় এবং মায়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনায় খাদ্য কিনতেও ঋণ নিচ্ছে মানুষ

কলারোয়ায় শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা

ফাউন্ডেশন টু ফিউচার’ শীর্ষক শিক্ষা বিষয়ক নতুন উদ্যোগ চালু করল হপ লুন

কয়রায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  খেলায় কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন 

আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান

দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠান 

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি, চলবে যেসব বাহন