বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেগম খালেদা জিয়ার কোটি কোটি সন্তান রয়েছে দেশজুড়ে : কনকচাঁপা

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ

 ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। দুটি পৃথক স্ট্যাটাসে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার জীবনসংগ্রাম নিয়ে আবেগঘন মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে পোস্ট দুটি ঘিরে বেশ আলোচনা চলছে। একটি পোস্টে লিখেছেন, ‘দেশজুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান।

সোমবার (১ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে কনকচাঁপা জানান, ‘ফি আমানিল্লাহ! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।’ তার এই পোস্টের পরেই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেন।

এর কয়েকদিন আগেই শিল্পী দীর্ঘ এক পোস্টে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা।

সেখানে কনকচাঁপা লেখেন—জিয়াউর রহমানের শাহাদাতের পর খুব অল্প বয়সে বৈধব্য বরণ করা, রাজনীতির চূড়ান্ত সময়কার গ্রেফতার, ‘মিথ্যা মামলায়’ কারাগার, স্লো পয়জনিংয়ের ভয়, মৃত্যুভয়—সব কিছুর মধ্যেই খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী।
পোস্টে আরো উল্লেখ করেন—অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা—এসব বিষয়ও তাকে আপ্লুত করেছে। কনকচাঁপার ভাষায়, ‘তিনি তো শুধু তার সন্তানের মা নন, সারা দেশজুড়েই কোটি কোটি সন্তান তাঁর।’
কনকচাঁপা শেষ করেন এই প্রার্থনা দিয়ে—দেশের গণতন্ত্রের ‘মা’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার জন্য সুদীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির ‘একটি সুন্দর বিজয়’ দেখার তৌফিক চেয়ে দোয়া করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা

দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র  তিনতলা ভবমের  ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ জারি: স্বাগত জানালো আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম

আশাশুনি প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- প্রভাষক ওমর ফারুক

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় আমিরে জামায়াতের আগমনে আশাশুনিতে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট