শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মেডিকেল বোর্ড চাইলেই খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে : সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে,

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৬, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসেবায় বেশি-বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। তাছাড়া বিদেশ নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, মেডিকেল বোর্ড অনুমতি দিলেই খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত আপডেট নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ড আশা করছেন, এ যাত্রায় বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করে তোলা সম্ভব হবে। পুরো দেশবাসী খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন। আশা করছি, এত মানুষের দোয়া নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।

এ সময় জানানো হয়, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে দীর্ঘ ১৬-১৮ ঘণ্টার জার্নির জন্য অবশ্যই একটা অসুস্থ মানুষের শারীরিক কন্ডিশন গুরুত্বপূর্ণ। সুতরাং কখন খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে সেই সিদ্ধান্ত দেবেন মেডিকেল বোর্ড।

এ সময় গণমাধ্যমসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু মিডিয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করা হচ্ছে। দয়া করে আপনারা কেউ গুজব ছড়াবেন না, বিভ্রান্তি ছড়াবেন না। বরং সবাই বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করুন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

চিরনিদ্রায় শায়িত শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া

সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরকার ভারত থেকে ২১৭ কোটি ৬৮ লাখ টাকার চাল কিনবে 

সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন: সভাস্থল পরিদর্শন

রউফ চেয়ারম্যান এমপি হলে দুই খাসি ছাগল জবাই করে খিচুড়ি খাওয়ানোর ঘোষণা

পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

দেবহাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা, নারী সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি