বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

৫ হাজার টন চাল নিয়ে মোংলা বন্দরে ভারতীয় জাহাজ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৪, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: জি-টু-জি (সরকার টু সরকার) চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ ‘এমভি হং টার্ন’ মোংলা বন্দরে এসে ভিড়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জাহাজটি বন্দরের বেসক্রিক এলাকায় নোঙর করে।

মোংলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, জাহাজটি আসার পর আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চালের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ঢাকা ও খুলনায় পাঠানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস.কে মশিশার রহমান জাহাজটি পরিদর্শন করেছেন।

ল্যাব টেস্টের ফলাফল হাতে পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি হতে চাল খালাস ও পরিবহণের কাজ শুরু হবে। খালাসকৃত এই চাল নৌপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার খাদ্য গুদামগুলোতে পৌঁছে দেওয়া হবে। পুরো খালাস প্রক্রিয়া শেষ হতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য বিভাগ আরও জানায়, বর্তমান চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। যার মধ্যে মোংলা বন্দর দিয়ে এ পর্যন্ত মোট ২৫ হাজার মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত