শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬ পদে রদবদল

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে রবিবার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে ৮টি পদে রদবদল আনা হয়েছিল।

বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করা আসা লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শাহীন। লে. জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়।

এ ছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।

এ ছাড়া অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ৮ সেনা কমকর্তাকে বদলি করা হয়। বদলিতে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে গাবুরাতে ৪টি মৌজাতে ফেইথ ইন এ্যাকশনের আন্তর্জাতিক নারী দিবস পালন

কয়রায় স্থানীয় জনগোষ্ঠির অংশ গ্রহনেঅ ভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

৩৭ হাজার ৪৫৩ বিজিবি সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার

শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস এমপি আ:খালেকের

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

এমপি না হয়ে ও শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন জনগণের নেতা আব্দুর রউফ