বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আলিপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২২, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলিপুর ইউনিয়নবাসীর আয়োজনে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমার পিতা-মাতা ও প্রয়াত দলীয় নেতা কর্মীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।

আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোট আমাকে দেবেন এটা আমার হক। মহান আল্লাহ চাইলে আমি আপনাদের ভোটেই এমপি নির্বাচিত হব ইনশাল্লাহ। আমি সব সময় আমার এলাকার মানুষের উন্নয়নে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন করেছি। সাতক্ষীরা-২ আসন বিএনপির ধানের শীষের ঘাঁটি। সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ।

আলিপুর ইউনিয়ন সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। বিএনপি’র সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

বেতন-বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা

মৌলভীবাজারের সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক

একটা জুটির আক্ষেপ তাওহীদ হৃদয়ের : ম্যাচ হারের পর

বুধহাটা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স উদ্বোধন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ

কয়রায় বিএনপির প্রার্থীকে বিজয়ীক রতে সাংগঠনিক সভা