সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২৩, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন।

ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে আজ সোমবার ( ২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন চারজন। রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে।

প্রথম ধাপে পিএসএলের উদ্দেশে দেশ ছেড়ে যাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।

পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

বাংলাদেশের ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে

চিরনিদ্রায় শায়িত শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া

তামাক নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন:২০২৫ সংশোধনীতে বাড়ছে নিষেধাজ্ঞা, জেল ও জরিমানার মাত্রা

সাতক্ষীরার পর্যটন ও কর্মসংস্থান: অমিত সম্ভাবনা ও আগামীর পথরেখা

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত

তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মমতার

সাতক্ষীরা ল কলেজের  অফিস স্টাফ মোঃ আব্দুল মান্নানকে রিক্সায় তুলে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা