মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৬, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ

 সময় ডেস্ক  : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় প্রায়ত আব্দুল্লাহ মাহমুদ সা‌হেব‌কে স্মরন ক‌রে দিবসটির শুভ উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। উদ্বোধনী বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন,“উদারতা শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি মূল্যবোধ। উপকূলের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নকে শক্ত করা এবং মানবিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তরুণদের সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে দায়িত্বশীল ও মানবিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”  বিশেষ অতিথি জনাব শাহিনুল হক বলেন, “গ্রামভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উদারতা যে উদাহরণ সৃষ্টি করেছে, তা প্রশংসনীয়। এই সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি আশাবাদী।” সম্মানিত অতিথির বক্তব্যে সহকারী উপজেলা সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মন্ডল বলেন, “স্বচ্ছতা ও মানবিকতা নিয়ে দীর্ঘ পথচলা যে সম্ভব, উদারতা তার প্রমাণ।” ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার বলেন, “উপকূলীয় এলাকার মানুষের বাস্তব চাহিদা বুঝে কাজ করায় উদারতা স্থানীয়ভাবে আস্থার জায়গা তৈরি করতে পেরেছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক এবং কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সিরাজুল কবির। তাঁরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি জাতি গঠনের অন্যতম ভিত্তি। আবু তাহেরের সভাপতিত্বে ও আশিকুর রহমানের সঞ্চালনায় আল-আমিনের দিকনির্দেশনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কেক কাটা, আতশবাজি প্রদর্শনী এবং ৫৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বর্ষসেরা স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা পান মোহাইমিনুল ইসলাম ও সোহেল হোসেন।

এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য অজিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান, জয়নাল বিন ওসমান, অহিদুল ইসলাম ।

স্বেচ্ছা‌সেবক দেলোয়ার, মোস্তাফিজ, নজরুল, হারান, সুমাইয়া, আল-আমিন, জান্নাতি, রহমত আলী, সুজতি ও শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত