সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খুলনায় মধ্যরাতে আগুনে দোকান ভস্মীভূত

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৫, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ : খুলনায় মধ্যরাতে আগুনে হার্ডবোর্ডের দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা ২২তলা ভবনের পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোনাডাঙ্গা থানার এসআই জিবেশ মন্ডল বলেন, ২২ তলা ডেল্টা ভবনের পাশে একটি দোকানে সোহেল রানা এবং জাহাঙ্গীর হাওলাদার নামে দুইজন ব্যক্তি যৌথ মালিকানায় হার্ডবোর্ড এবং ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। রাত পৌনে ১১টার দিকে ওই দোকানে আগুনের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে ফায়ার সার্ভিসের সহায়তায় এগিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ৩টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খুলনা ফায়ার সার্ভিস বয়রার ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বলেন, রাত ১১টা ৪৮ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পান তারা। এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। এ ঘটনায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে তারা সক্ষম হয়। আগুন নির্বাপনে বয়রার ৩টি ইউনিট কাজ করেছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে ৯ ডিসেম্বর, ছেড়ে যাবে ১০ ডিসেম্বর

ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এমপি না হয়ে ও শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন জনগণের নেতা আব্দুর রউফ

১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা

ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিলেন শায়খে চরমোনাই

নির্বাচনের তফশিল ঘোষণা হবে ৭ ডিসেম্বরের পরে : ইসি আনোয়ারুল

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি