বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগে গণজোয়ার

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৬, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার, আমতলা মোড়সহ  বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী  ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করে নির্বাচনী লিফলেট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময়  ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের ভোটাররা ধানের শীষের পক্ষে আছে এবং তারেক রহমানের পক্ষে আছে।

গণমানুষের জননন্দিত নেতা আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব  মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক  তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক  কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহসাংঠনিক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবাল, আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকনসহ অসংখ্য দলীয় নেতা কর্মী, যুবদলের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ সময় গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের গনজোয়ার লক্ষ্য করা যায়।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম

আশাশুনি অফিসার্স ক্লাবে ইউএনও  কৃষ্ণা রায়কে বিদায় সংবর্ধনা

১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত

কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহবান মুহাঃ আব্দুল খালেকের

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

ডাঃ ফখরুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ