বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১২, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত ৩৬ ঘণ্টায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তিনি বলেন, ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছিল গ্রেফতাররা। এদের মধ্যে আড়াইহাজার থেকে গ্রেফতার ৮ জন পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হই।

এছাড়া বাকি গ্রেফতাকৃতরা নাশকতা পরিকল্পনা করার পাশাপাশি অনেককেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে যেনো কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে জেলার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহভাজন মনে হলেই ত

ল্লাশি করা হচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয়  দিবস পালনের প্রস্তুতি সভা

সাতক্ষীরা পৌরসভার চালতেতলায় আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

কয়রায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় প্রশাসন বিজয়ী 

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় যুবদলের বিশাল আনন্দ র‍্যালি

ফের ইরানের তেল ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল