বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৫, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক :: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার ফক্স নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় রয়েছে সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া ও থাইল্যান্ডসহ একাধিক দেশ।

মেমোটি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি। ফক্স নিউজ জানায়, মেমোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রদান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না দপ্তর তাদের ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন শেষ করছে। এই স্থগিতাদেশ কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

এই সিদ্ধান্ত এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে চালানো ব্যাপক অভিবাসন দমন অভিযানের মধ্যেই।

গত নভেম্বর মাসে হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হওয়ার ঘটনার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি সব ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিত’ করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়া তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ডাক ভারতে

আশাশুনির কাদাকাটি ও দরগাহপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও গণসংযোগ

বুধহাটায় বিদ্যুতের তারে লেগে মটর সাইকেল ২ যাত্রী আহত

৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা অঞ্চলের নিঃসন্তান রোগীদের জন্য সুখবর

নিউ জার্সিতে একই পরিবারের তিন সদস্যকে হত্যা : পুলিশের গুলিতে ঘাতক নিহত

আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগে গণজোয়ার

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন