বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১২, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা বাড়ি ফিরছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান শান্তনা। দুই দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে শান্তনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

অবৈধ পথে ১১ বছর আগে ভারত গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি এ নারী। তার ছেলে-মেয়ে ও আত্মীয় স্বজন ১১ বছর পর কাছে পেয়ে খুব খুশি।

মানসিকভাবে অসুস্থ শান্তনা খোঁজহীন হয়ে পড়েন আজ থেকে ১১ বছর আগে। পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধানের সহায়তায় বাংলাদেশের ঢাকার সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে শান্তনার খোঁজ পায় তার পরিবার। ফেরত আসা নারী শান্তনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মহুরীর কাজ করতেন।

শান্তনার পরিবারের লোকজন জানান, শান্তনা মানসিক প্রতিবন্ধী ছিল। দাম্পত্য জীবনে তিনি ৪টি পুত্র সন্তানের জননী। পরিবার থেকে শান্তনা প্রায় প্রায় নিখোঁজ হতেন। পরে খোঁজ পাওয়া যেত। সর্বশেষ নিখোঁজের ১১ বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছরের ১৭ জুলাই তার সন্ধ্যান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান। তপন প্রধান এবং বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার সহায়তায় শান্তনা আজ দেশে ফিরল। এ নিয়ে ৫৬ জন নাগরিক দেশে ফিরলো সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার খাইরুল ইসলাম জানান, ‘ইমিগ্রেশনের পুলিশ আনুষ্ঠানিকতা শেষে শান্তনাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে শামসুল হুদার মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

কাল থেকে শুরু প্রচারণা, আজ প্রতীক বরাদ্দ

খুলনায় মশার কয়েল কারখানায় আগুন

খালেদা জিয়াকে  মানুষ ভালোবাসে বলেই তার জানাজায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে-আব্দুর রউফ

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ নেতার পদত্যাগ

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলন: নাহিদ ইসলাম

তালা-কলারোয়ার ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো শ্রীলঙ্কা বোর্ড