সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

রপ্তানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :  দেশের পণ্য রপ্তানি সহজ করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী রপ্তানিকারকরা এখন বৈশ্বিক অনলাইন প্লাটফর্মে বা মার্কেটপ্লেসের মাধ্যমে বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার কাঠামোয় সরাসরি চূড়ান্ত ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এ প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিকারককে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের প্রমাণ ব্যাংকে জমা দিতে হবে। রপ্তানির ক্ষেত্রে পণ্য পাঠানো হবে ‘কনসাইনি’ প্রতিষ্ঠানগুলোর কাছে, যারা মূলত গুদামজাতকরণ বা লজিস্টিক সেবা প্রদান করে, কিন্তু চূড়ান্ত ক্রেতা নয়। শিপিং ডকুমেন্ট এসব কনসাইনি বা তাদের অনুমোদিত এজেন্টের নামে তৈরি করা যাবে। প্রচলিত বিক্রয়চুক্তি না থাকায় রপ্তানির মূল্য প্রোফরমা ইনভয়েসের মাধ্যমে ঘোষণা করা যাবে। একই সঙ্গে কনসাইনি প্রতিষ্ঠান সম্পর্কিত গুদামজাত সেবা চুক্তির কপিও ব্যাংকে জমা দিতে হবে।

রপ্তানি আয় দেশে আনার ক্ষেত্রে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের ব্যবহার অব্যাহত থাকবে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক চালানের রপ্তানি আয় আসলে, নিষ্পত্তির সময় ‘ফার্স্ট ইন ফার্স্ট আউট’ নীতি অনুসরণ করতে হবে। যাচাই-বাছাই শেষে ঘোষিত মূল্যের চেয়ে বেশি রপ্তানি আয় থাকলেও তা গ্রহণযোগ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অন্যান্য রপ্তানি নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নীতিমালার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকের জন্য বৈশ্বিক বাজারে প্রবেশ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

শুল্কের পুরো অর্থ ফেরতের দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কস্টকোর মামলা

আশাশুনি অফিসার্স ক্লাবে ইউএনও  কৃষ্ণা রায়কে বিদায় সংবর্ধনা

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৪ ফিলিস্তিনী নিহত

ইসিতে হাজির মামুনুল হক শোকজের জবাব দিতে

প্রতাপনগরে আল্লামা বোরহান উদ্দিনসহ মৃত্যুদের মাগফিরাতে দোয়া মাহফিল

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

যমুনায় বিএনপির দুই ইফতার মাহফিল, প্রধান অতিথি তারেক রহমান

বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির পুষ্পস্তবক অর্পণ

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন: বিরোধীদলীয় নেতা