রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খুলনা-যশোরে দুই সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সফরের শুরুতে সোমবার সকালে খুলনার খালিশপুর প্রভাতী হাইস্কুলের বিশাল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর যশোরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বেলা ১২টায় যশোর শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
যশোরে এটাই তারেক রহমানের প্রথম আগমন বলে দলীয় সূত্রে জানা গেছে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোরের সমাবেশে আশপাশের জেলা মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও নড়াইল থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ১২টা থেকেই জনসমাগম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘তারেক রহমানকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। শহরের ভেতরে মাঠের স্বল্পতার কারণে জনদুর্ভোগ এড়াতে শহরের বাইরে উপশহর ডিগ্রি কলেজের বিশাল মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে

।’
যশোরের জনসভা শেষে তারেক রহমান ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে দুই কোটি টাকা ডাকাতি

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

সংস্কৃতির নামে অশ্লীলতা, দায় এড়াতে পারবেন না কেউ

আশাশুনির গাবতলায় রেকর্ডীয় ভোগদখলীয় জমি জবর দখল চেষ্টার প্রতিকার প্রার্থণা

শিবপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

পাইকগাছায় দম্পতিকে অচেতন করে বসতবাড়ি থেকে স্বর্ণালংকার লুট

ইতালির ফুটবলে ‘মহাপ্রলয়’ : সভাপতির পদত্যাগ দাবি ক্রীড়ামন্ত্রীর

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবক গুলিবিদ্ধ

কয়রায় প্রকল্প ও পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নে মুহাদ্দিস রবিউল বাশারের গণসংযোগ,পথসভা অনুষ্ঠিত