বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামুলক সভা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনে সুন্দরবনে বাঘ, হরিণ ও বিষ দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে জনসচেতনতামুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় বজবজা বন টহল ফাঁড়ি চত্বরে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতার এই সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা রেঞ্জ এই সচেতনতামুলক সভার আয়োজন করে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ ও কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ।

দাকোপ-কযরা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। আরও বক্তব্য রাখেন বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সাকিব তালুকদার, মোঃ শাহানুর আলম, মোঃ রাশিদুল ইসলাম, সাংবাদিক মোঃ কামাল হোসেন, গোলাম রব্বানী, মোঃ ফরহাদ হোসেন, পিএফ সভাপতি মোল্লা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, ওয়ার্ল্ড টিমের প্রতিনিধি গোলাম মোস্তফা, ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী, রিংকু রানী মন্ডল, সিপিজি সদস্য মোঃ বিল্লাল হোসেন, আদিবাসী সদস্য ধীরেশ প্রসাদ মাহতো স্থানীয় জেলে সুকদেব সরকার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের সদস্য, সাংবাদিক, ভিটিআরটি ও সিপিজি সদস্য সহ সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার

সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্ট এর রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত

দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

দেশের নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চিলড্রেন ভয়েস

শুল্কের পুরো অর্থ ফেরতের দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কস্টকোর মামলা

সাতক্ষীরায় ‘লুক মেন সেলুন’-এর উদ্বোধন

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা

কয়রায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা