শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেনাপোল বন্দরে ভ্রমণে ১৭ লাখ টাকা রাজস্ব আয়

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বেনাপোল বন্দর দিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য। তবে বাণিজ্য বন্ধ থাকলেও এদিন স্বাভাবিক ছিল দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত। গতকাল বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করেছেন ১৮৭৯ জন পাসপোর্টধারী। এতে ভ্রমণ খাতে সরকারের প্রায় ১৭ লাখ টাকা রাজস্ব আহরণ হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় মানিচেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, শনিবার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে মিলেছে ৭৪ ভারতীয় রুপি এবং ভারতীয় ১০০ রুপিতে বাংলাদেশি টাকা পাওয়া গেছে ১৩৪ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা।

বন্দরের তথ্য মতে, বেনাপোল ও পেট্রাপোলের মধ্যে সকাল ৯টা থেকে আমদানি ও রফতানি বাণিজ্য শুরু হয়ে শেষ হয় রাত ১০ টায়।

শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি, রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ ছিল। এছাড়া দেশীয় শিল্প সুরক্ষার কারণ দেখিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞায় সুতাসহ কয়েকটি পণ্য আমদানি সরকার পরিবর্তনের পর থেকে বন্ধ আছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। তবে গতবছরের ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞায় আমদানি, রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত ৭০ শতাংশ কমে এসেছে। দেড় বছর ধরে বন্ধ দুই দেশের বাণিজ্য বৈঠক। এতে দুই দেশের ব্যবসায়ীরাই বড় ধরনের বিড়ম্বনা ও ক্ষতির মুখে পড়েছেন। এতে গত বছরে তার আগের বছরের চেয়ে দেড় লাখ টনের বেশি পণ্য আমদানি কমেছে। এতে চলতি অর্থবছরের গেল ৬ মাসে লক্ষমাত্রার চেয়ে এক হাজার ১২ কোটি টাকা ঘাটতি হয়েছে। দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। ভারত সরকার ইতিমধ্যে গত আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলেছে। আমরা আশা করছি, সামনের দিনগুলোতে অন্যান্য পণ্যের ওপরও নিষেধাজ্ঞা উঠে বাণিজ্য সহজ ও গতি ফিরবে।

ইমিগ্রেশন তথ্য জানান, প্রতিদিন ভোর সাড়ে ৬ টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। একজন পাসপোর্টধারীকে ভারত ভ্রমণ করতে ১২ বছরের ঊর্ধ্বে পাসপোর্টধারীদের ভ্রমণ কর ১০০০ টাকা এবং বন্দর কর ৬১ টাকা বাংলাদেশ সরকারকে দিতে হয়। ৫ বছর থেকে ১২ বছরের নিচে যাত্রীদের ৫৬১টাকা এবং ৫ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কেবল মাত্র বন্দর কর ৬১ টাকা দিতে হয়। ক্যানসার,প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের ভ্রমণ কর মাত্র ৬১ টাকা। এছাড়া চলতি মাস থেকে নতুন করে ভারত অংশে পেট্রাপোল ইমিগ্রেশনে বাংলাদেশি ও ভারতীয় পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ কর গুনতে হচ্ছে ৪০০ রুপি ও বিদেশিদের ৮০০ রুপি।

শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছেন ১৮৭৯ জন দেশি, বিদেশি পাসপোর্টধারী। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৯৯৫ জন। এসব যাত্রীদের মধ্যে বাংলাদেশি ৮৫৫ জন, ভারতীয় ছিল ১৩৯ জন। অন্যান্য দেশের ছিল ১ জন। এদিন ভারত থেকে ফিরেছে ৮৮৪ জন। এর মধ্যে বাংলাদেশি ৭৫৭ জন ও ভারতীয় ছিল ১২৩ জন । অন্যান্য দেশের ছিল ৪ জন। ২০২৪ এর ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায়। এছাড়া গেল বছর তার আগের বছরের চেয়ে ১৩ লাখ ৫০ হাজারের বেশি পাসপোর্টধারী যাতায়াত কমেছে। তবে সম্প্রতি ভিসার ওপর নানান শর্ত তুলে দিয়ে সহজীকরণ করেছে দুই দেশ। যাত্রী যাতায়াত সহজ করতে ঢাকা-আগরতলা যাত্রীবাহী বাস ২৪ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে। আশা করা যাচ্ছে এখন ভিসা প্রাপ্তি ও ভ্রমণ সহজ হবে।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, রেলপথে এসিআই মটরস নামে আমদানিকারকের কেবল ভারত থেকে ট্রাকটর আমদানি হয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে রেলে অন্যান্য পণ্যের আমিদানি এবং ভারতের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে। তবে খুব দ্রুত রেল চালু হবে আশ্বাস পেয়েছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই …. ডা: শফিকুর রহমান

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ

আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ  

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক বনভোজন ও সাধারণ সভা

সাবেক এমপি হাবিবের কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়

কয়রায় মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা