শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৯, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

সময় ডেস্ক  ::  ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

এইচআরএএনএ জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস পৃথক এক হিসাবে জানিয়েছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৫১ জন। তাদের মধ্যে ৯ শিশুও রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

ইরানের ভেতরে আন্তর্জাতিক গণমাধ্যমের সরাসরি প্রতিবেদন নিষিদ্ধ থাকায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি থাকায়, যা বৃহস্পতিবার রাত থেকে কার্যকর রয়েছে।

বিবিসি পারসিয়ান জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহত ২২ জনের পরিচয় ও মৃত্যুর ঘটনা যাচাই করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছয়জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরা পরিবার রোগীদের পাশে

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

পাইকগাছায় জমি বিরোধে সংঘর্ষ, নারী আহত

পাইকগাছায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা এনামুল হক 

জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট, কী বার্তা দিলেন?

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৩৮ টাকা

সাতক্ষীরায় ভূমিকম্পে মাটির দেয়াল ধসে তিনজন আহত

৪ দফা দাবীতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নো ওয়ার্ক” কর্মসূচি পালিত 

রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়লো সোনার দাম