সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা এনামুল হক 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি : বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।
২৩ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসএম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর ২৪ নভেম্বর সোমবার বিকালে এসএম এনামুল হক উপজেলার সীমান্ত কাশিমনগর শাপলাচত্বরে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান।
পরে শত শত নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে এনামুল হককে উপজেলা সদরে নিয়ে আসেন। এসময় পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনামুল হক। এসময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন, খুলনার কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম সহ স্থানীয় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, ইব্রাহিম গাজী, আবুল বাশার বাচ্চু, যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু  যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ইলিয়াস হোসেন, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি ও সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২০২৪ সালের ৮ জুলাই এসএম এনামুল হককে বহিষ্কার করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের সাথে সাতক্ষীরা-২ আসনের  প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর মতবিনিময় 

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৯০৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান   

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ইউএনওকে অপসারণের দাবি

আশাশুনির বড়দলে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম 

আশাশুনির গদাইপুরে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

কয়রায় আইনজীবীদের সাথে জামায়াতের এমপি প্রার্থী আবুল কালামের মতবিনিময়

আশাশুনির বুধহাটা ও শোভনালী ইউনিয়নে রবিউল বাশারের গণ সংযোগ

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

প্রতাপনগরে ধানের জমি জিম্মী করে জোর করে লবন পানি উঠানোর অভিযোগ

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী