রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমরা সবক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই— ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী উপায়ে। তিনি বলেন, আমাদের পারস্পরিক সুবিধা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চাই।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘আমরা আগেও সবক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একটি দূরদর্শী উপায়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছি। সুতরাং, আমি মনে করি, অবশ্যই জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, আমরা ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী উপায়ে একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘আমরা আগেও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছি। আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমর্থন করার জন্য আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। আমার মিটিংয়েও আমি মূলত একই অনুভূতি প্রকাশ করেছি। আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় রয়েছি।’

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে ঝাড়ু দিলেন এমপি আব্দুল খালেক

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপস্থাপনায় ক্ষুব্ধ বাংলাদেশ

পর্যাপ্ত তেল মজুত আছে, ঈদে পরিবহন সংকটের শঙ্কা নেই : সড়ক পরিবহন মন্ত্রী

দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

ইন্টারনেট নিরাপদ ভবিষ্যৎ আলোচনা সভায় উপসচিব শাহ আব্দুল সাদি

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা গ্রেপ্তার-১

আট উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া আহরণকারী আহত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠান