রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পর্যাপ্ত তেল মজুত আছে, ঈদে পরিবহন সংকটের শঙ্কা নেই : সড়ক পরিবহন মন্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৮, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ

সময় ডেস্ক :: দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত থাকায় ঈদযাত্রায় পরিবহন সংকট বা ভাড়া বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে নতুন পরিকল্পনার কথাও জানান তিনি।

দেশে তেলের পর্যাপ্ত মজুত থাকায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত তেলের মজুত আছে। তেলের সংকটে মানুষের ঈদযাত্রায় কোনো প্রভাব পড়ার শঙ্কা নেই। টিকিটের দাম বাড়া কিংবা পরিবহন সংকটেরও শঙ্কা নেই।’

সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, ‘জনযাত্রা নির্বিঘ্ন করার জন্য মনোরেলসহ আরও কিছু প্রকল্প সামনে আসছে, দ্রুতই আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।’

এর আগে পরিবহন খাতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়কে ফৌজদারি অপরাধ হিসেবে ধরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

ড. ইউনূসের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকল ও ভিভিআইপি মর্যাদা ঘোষণা!

শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন

জানুয়ারিতে রপ্তানি আয় আরও কমলো

বিচ্ছেদ নিয়ে রবি চৌধুরীর বক্তব্যের জবাব দিলেন ডলি সায়ন্তনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ধূমপানমুক্ত ঘোষণা

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত