শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য :; বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

১২ জানুয়ারি ২০২৬ তারিখ শুরু হওয়া ৪টি ব্যাচে ৭২ জন নারী-পুরষকে নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ সম্পন্ন হয়েছে।

১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে প্রজেক্টের মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রহণ করে বাড়তি আয়ের পাশাপাশি পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। হাঁস-মুরগি টিকা না দিলে রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়। সেজন্য প্রতিশেষধক হিসেবে রোগের টিকা দিলে রোগ কম হয় এবং লাভবান হওয়া যায়। এসব টিকা বাড়িতে নিজেরা চেস্টা করে দেওয়া যায়।” সেজন্য তিনি হাঁস-মুরগির টিকা দেওয়ার নিয়ম প্রাকটিকাল দেখিয়ে দেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভেনেজুয়েলায় রাষ্ট্রগঠনে ট্রাম্পের জড়ানোর আশঙ্কায় রিপাবলিকানরা উদ্বিগ্ন

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ কেন, ইরানের পক্ষ থেকে যেসব কারণ জানা গেল

সাতক্ষীরার মানুষ উন্নয়ন ও পরিবর্তন চাই  বলেই  ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ : আলহাজ্ব আব্দুর রউফ

আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি রবিউল বাশার

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

একটা জুটির আক্ষেপ তাওহীদ হৃদয়ের : ম্যাচ হারের পর

বড়দলে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ, দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

খুলনায় মধ্যরাতে আগুনে দোকান ভস্মীভূত