শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাদির স্ত্রীর আবেগঘন বার্তা ইনকিলাব মঞ্চের ভবিষ্যত নিয়ে

প্রতিবেদক
Habibur Rahman
জানুয়ারি ১৬, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ণ

সময় ডেস্ক: শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দেওয়া ওই পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, “ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?” এবং ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।

রাবেয়া সম্পা লিখেছেন, “বিচার হবে না—এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না।” তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কেন বিচার পেতে এত দেরি হচ্ছে।

পোস্টে তিনি শহীদ ওসমান হাদির বক্তব্য উদ্ধৃত করেছেন—“আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই-সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।” এছাড়া হাদির ইনকিলাব মঞ্চ ও তার অন্যান্য সন্তানদের প্রতি দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়েছেন।

রাবেয়া সম্পা আরও লিখেছেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন ও তার জন্য দোয়া করেন, তারা যেন ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের মানসিক অবস্থা নিয়ে ভাবেন। হাদির জীবিত থাকলে হয়তো বলতেন—তার নিয়ে যা বলার বলুন, কিন্তু ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।

পোস্টের শেষাংশে তিনি হাদির একটি উক্তি উল্লেখ করেছেন—“দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।” সঙ্গে লিখেছেন, “শহীদ শরিফ ওসমান বিন হাদি—ইনকিলাব জিন্দাবাদ।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

ফিংড়ীতে শহীদ শরিফ ওসমান হাদি স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

অবৈধ অভিবাসীদের টিউশন সহায়তা প্রদানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা

পারুলিয়ায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীগণ বিপুল ভোটে জয়ী

ফরেষ্ট গার্ড শেখ সেলিমের মৃত্যুতে বন প্রহরী কল্যান সমিতির শোক

বিপুল অস্ত্র তেহরানে পৌঁছানোর আগেই ধরা, মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান

মহান শহীদ দিবসে বিএমএসএফের কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি