বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

অবৈধ অভিবাসীদের টিউশন সহায়তা প্রদানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩১, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

 

ইমা এলিস/ বাংলাপ্রেস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) অবৈধভাবে দেশে অবস্থানরত কিছু অভিবাসীকে ইন-স্টেট টিউশন সুবিধা দেওয়ার সুযোগ করে দেওয়া ভার্জিনিয়ার একটি আইনের বিরুদ্ধে মামলা করেছে। সোমবার রাজ্যের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

ভার্জিনিয়ার আইন অনুযায়ী, যেসব ব্যক্তি অন্তত এক বছর আগে রাজ্যে বসবাস স্থাপন করেছেন, তারা ইন-স্টেট টিউশনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। এই আইনে শিক্ষার্থীর অভিবাসন-স্থিতির ভিত্তিতে তাকে অযোগ্য ঘোষণা করা যাবে না বলেও উল্লেখ আছে।

মামলার ১৩ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, এটি শুধু ভুলই নয়, বেআইনিও। নাগরিকদের তুলনায় অবৈধ অভিবাসীদের পক্ষে বৈষম্যমূলক সুবিধা দেওয়া ফেডারেল আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ ও বাতিলযোগ্য।

ডিওজে ভার্জিনিয়ার রিচমন্ডে অবস্থিত ফেডারেল জেলা আদালতে মামলাটি করেছে। এখনো কোনো বিচারক নিযুক্ত করা হয়নি।

ইন-স্টেট টিউশন ও শিক্ষা-সুবিধা দেওয়ার মতো অনুরূপ নীতির কারণে অন্যান্য রাজ্যের বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসন যে আইনি চ্যালেঞ্জগুলো এনেছে, এই মামলা সেগুলোরই ধারাবাহিকতা।

চলতি বছরের জুনে প্রথমে টেক্সাসের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর কেনটাকি, ওকলাহোমা, ইলিনয় ও ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধেও মামলা করে ডিওজে। এর মধ্যে তিনটি রিপাবলিকান-শাসিত রাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছালেও ইলিনয় ও ক্যালিফোর্নিয়া এখনো মামলাগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক নির্বাচনে ধারাবাহিক বিজয়ের পর আগামী মাসে ডেমোক্র্যাটরা ভার্জিনিয়ার গভর্নরের বাসভবন ও অ্যাটর্নি জেনারেলের পদ দখল করতে যাচ্ছেন এই প্রেক্ষাপটেই ভার্জিনিয়ার বিরুদ্ধে মামলাটি এসেছে।

বিভিন্ন গণমাধ্যম ভার্জিনিয়ার বিদায়ী রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেসের দপ্তরের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে।

বিচার বিভাগের মামলায় অভিযোগ করা হয়েছে, ভার্জিনিয়ার আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘সুপ্রিমেসি ক্লজ’ লঙ্ঘন করছে, কারণ ফেডারেল অভিবাসন আইন অনুযায়ী যেসব অভিবাসী অবৈধভাবে দেশে অবস্থান করছেন, তাদের এমন উচ্চশিক্ষা-সুবিধা দেওয়া নিষিদ্ধ যা নাগরিকদের জন্য প্রযোজ্য নয়।

মামলায় আরও বলা হয়েছে, ‘এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। তবুও ভার্জিনিয়া আইনটি লঙ্ঘন করছে। এই আদালতের উচিত বিষয়টির অবসান ঘটানো এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ভার্জিনিয়া এডুকেশন কোডের সংশ্লিষ্ট ধারাগুলোর কার্যকরী প্রয়োগ স্থায়ীভাবে স্থগিত করা।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী আলোচনা সভা”দল সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান,বহিষ্কৃতদের বিষয়ে কঠোর অবস্থান

জ্বালানিমন্ত্রীকে নিয়ে আমির হামজার বিস্ফোরক মন্তব্য, সংযত ভাষায় কথা বলার আহ্বান স্থানীয় বিএনপির

কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি, চলবে যেসব বাহন

হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়লো

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স