মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১৮, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে লবণ পানির অনুপ্রবেশ ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মমিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
লবণ পানির প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে আশাশুনি উপজেলার কৃষিজমি, বসতবাড়ি, মিঠাপানির উৎস এবং স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন। ফলে বাড়ছে ভাঙন, জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি।
এই দুই সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে সচেতন নাগরিক, স্থানীয় সাংবাদিক, ক্ষতিগ্রস্ত কৃষক, নারী-পুরুষ, যুবসমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।
বক্তব্য রাখেন, সুবিদার (অবঃ) হাবিবুর রহমান, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, শিক্ষক কিংকর কুমার মল্লিক, বিমল কুমার মন্ডল ও সুমিত্রা রানী। বক্তারা বলেন, আশাশুনির উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে বাঁধের দুর্বলতা, ড্রেজিংয়ের অভাব, অপরিকল্পিত মাছের ঘের এবং অবৈধ বালু উত্তোলনের ফলে লবণ পানির অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ করেছে। এতে হাজারো বিঘা কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। মিঠাপানির উৎস নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয়রা বিশুদ্ধ পানি সংকটে দিনযাপন করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, একের পর এক জমিতে লবণ পানি ঢুকে ধান, সবজি, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। এতে বহু পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে।
বক্তারা অবিলম্বে লবণ পানি রোধে কার্যকর বাঁধ নির্মাণ ও সংস্কার, অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল পুনঃখনন এবং ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনসহ দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬ পদে রদবদল

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের ১২ নেতা কর্মী জামায়াতে যোগদান, সাতক্ষীরা-৩ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা

কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহবান মুহাঃ আব্দুল খালেকের

আশাশুনির খাজরায় রাস্তা নিয়ে সংঘর্ষ আহত-৮, আটক-৮

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

ধানের শীষে ভোট চেয়ে আবাদের হাটে আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

কয়রায উত্তরণের জিসিএ প্রকল্পের অগ্রগতী পর্যালোচনা ও সমন্বয় সভা

সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিজয়ী হলে হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না-ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবে আলহাজ্ব আব্দুর রউফ

সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান