বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঘরে বসে ইউরোপের জাল ভিসা তৈরি, মালয়েশিয়ায় বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের জন্য জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত এক বাংলাদেশি দম্পতিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার আদালতে তাদেরকে ১ লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা ভোগ শেষে তাদেরকে কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠানো হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ।

বিবৃতিতে বলা হয়, প্রায় তিন মাসের দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর গত ১০ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের সুঙ্গাই বেসি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জাল ভিসা তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভুয়া রাবার স্ট্যাম্প, জাল ইমিগ্রেশন স্লিপ, ল্যাপটপ এবং ভিসা তৈরির আধুনিক সরঞ্জাম।

অভিবাসন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার স্বামী-স্ত্রী উভয়েই বাংলাদেশি নাগরিক এবং তাদের বয়স ৩০-এর কোঠায়। তারা গত আট মাস ধরে অত্যন্ত গোপনে জাল ভিসার কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করতেন তারা। প্রতিটি জাল ভিসার বিনিময়ে তারা গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) নিতেন।

পুলিশ জানায়, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই চক্রটি। তারা এত নিখুঁতভাবে ভিসা জালিয়াতি করতেন যে তা সাধারণ মানুষের পক্ষে ধরা প্রায় অসম্ভব ছিল।

গ্রেপ্তারের পর গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) অভিযুক্তদের কুয়ালালামপুর আদালতে হাজির করা হয়। আদালতের সামনে তারা ৯টি ভিন্ন অভিযোগে নিজেদের দোষ স্বীকার করেন। আদালত তাদের মোট ১ লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সাজা ভোগের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হবে। এই ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দেশটিতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা শহরে আলহাজ্ব আব্দুর রউফ এঁর নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না -মুহাদ্দিস রবিউল বাশার

সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্ট এর রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া আহরণকারী আহত

পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক গণমাধ্যম পেশাজীবীদের  কর্মশালা 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ঘুষ না দেওয়ায় কৃষকদল নেতাকে তালা বন্ধ করে রাখলেন এলজিইডি প্রকৌশলী