শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৬, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: দেশে চলতি মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের তিন অঞ্চলের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বেশি আঘাত হানতে পারে। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কি.মি. গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এ কথা জানান।

কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে ৯ তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী হয় এবং আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণত এ ধরনের বৃষ্টি সকালবেলার দিকে অথবা সন্ধ্যার কিছুটা আগে হয়ে থাকে।

তাদের মতে, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। ঈদের সময়কালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

এখনই খুব নির্দিষ্টভাবে সবকিছু বলা কঠিন হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। তবে ওই সময় দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, উল্লেখ করেন তারা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাস ভিত্তিক পূর্বাভাসে বলা হয় এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলন: নাহিদ ইসলাম

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

খামেনির হত্যার পর ইরানের হামলা: মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি

লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কাটাখালী হাফিজিয়া মাদরাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

কয়রায় স্থানীয় জনগোষ্ঠির অংশ গ্রহনেঅ ভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা