বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলন: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ২, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই চার্টার বাস্তবায়ন করা হবে বলে জানান জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পবিত্র নগরী মক্কার হলিডেইন হোটেলের আল জাওহারা বলরুমে এনসিপির সৌদি আরবের ডায়াস্পোরা অ্যালাইন্স এর উদ্যোগে জামাত ইসলাম ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সংসদে কথা বলে যাচ্ছি কারণ আমরা সংসদকে জুলাই সনদ বাস্তবায়নের কেন্দ্রবিন্দু করতে চাই। আমরা চাই সংসদেই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক কারণ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে বিএনপি জামায়াতে ইসলামী সহ যেসব সমমনা দলগুলো আন্দোলনে আমাদের পাশে ছিল। প্রায় দুই হাজার শিক্ষার্থী সাধারণ জনগণ মৃত্যুবরণ করেছে। তিরিশ হাজারেও অধিক আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সাহায্যের কারণে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করে ৬টি আসনে জয় পায়, প্রবাসীদের অধিকারের জন্য সংগঠিত হওয়া এবং দাবি আদায়ের জন্য নিজেদের মত করে সংগঠন পরিচালনা করা প্রবাসীদের জন্য এনসিপির সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালাইন্স সদস্য সচিব মাহবুব আলম মনির ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – যোগাযোগ সমন্বয়কারী কামরান হোসেন, যুগ্ম মুখ্য সংগঠক আতিকুর রহমান, সংগঠক রাসেল হোসাইন পাটোয়ারী,আঞ্চলিক সমন্বয়ক মক্কা তোফাজ্জল হোসেন,জেদ্দা আঞ্চলিক সমন্বয়ক ইয়াসির আরাফাত, নির্বাহী সদস্য মক্কা আহসারুল কারীম, নির্বাহী সদস্য জেদ্দা শাহাদাৎ সজীব, নির্বাহী সদস্য মক্কা সাকের মোহাম্মদ, নির্বাহী সদস্য মক্কা রিয়াজ আহমেদ সহ আরো অনেকই ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগে গণজোয়ার

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খুলে দেওয়ায় জামায়াতের উদ্বেগ

সাতক্ষীরায় ৫ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ

ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কাল থেকে শুরু প্রচারণা, আজ প্রতীক বরাদ্দ

পাইকগাছার লস্করে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা

হাদি হত্যার আসামিদের দেশে আনতে কাজ চলছে: আইজিপি

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল বাশারের পরিদর্শন