শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রা হাসপাতালের উদ্যোগে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩১, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় চিকিৎসা বিষয়ে পল্লী চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন জনসচেতনতামূলক বিষয়ে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর হোসেন গরিব রোগীদের কথা মাথায় রেখে সপ্তাহের প্রতি মঙ্গলবার ফ্রি অপারেশন করার ঘোষণা দেন।

এ ছাড়া রোগীদের অন্যান্য বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন। কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ আক্তারুজ্জামানের পরিচালনায় এ আরও বক্তব্য রাখেন কয়রার পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক, পল্লী চিকিৎসক গোলাম সুরাত, নজরুল ইসলাম, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু, আবু মুছা, নুরুল ইসলাম খোকন, সুশান্ত মন্ডল, ফারুক বিল্লাহ প্রমুখ। মতবিনিময় সভার চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে কয়রা উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সাতক্ষীরা প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধানের শীষের গণজোয়ার ও ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

সাতক্ষীরার পর্যটন ও কর্মসংস্থান: অমিত সম্ভাবনা ও আগামীর পথরেখা

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল

সাতক্ষীরায় মাদক বিক্রির  টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহাসড়কে বিমান জরুরি অবতরণ: আতঙ্কিত যাত্রী ও জনসাধারণ

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের