শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩১, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ

এস এম পলাশ :: সাতক্ষীরা প্রেসক্লাবে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাতক্ষীরা প্রেসক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান–এর সাবলীল ও প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মো. রহমাতুল্লাহ পলাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক বাংলাদেশের আলো সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, যা গণতন্ত্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ছাত্র শিবির সাতক্ষীরা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সেক্রেটারি মেহেদী হাসান, সদর থানার তদন্ত অফিসার শফিকুল ইসলাম, তাঁরা পত্রিকাটির সাহসী সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সমাজ সচেতন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হাফিজুর রহমান, নাজমুল হোসাইন মাহী, আবু মুহিত, রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দৈনিক বাংলাদেশের আলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

আলোচনা সভা শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মরণীয় মুহূর্ত ধারণের মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা

কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহবান মুহাঃ আব্দুল খালেকের

বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর

কয়রায় ১০ ফুট লম্বা অজগার সাপ উদ্ধার  অতপর সুন্দরবনে অবমুক্ত 

পাইকগাছায় ইয়াবাসহ দু’যুবক আটক

আশাশুনির খাজরায় রাস্তা নিয়ে সংঘর্ষ আহত-৮, আটক-৮

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি

ফ্ল্যাগশিপ স্টোর ঘোষণার মধ্য দিয়ে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো

বেনাপোলে ২ মাস ধরে আটকা শত কোটি টাকা মূল্যের ১৫০ ট্রাক সুপারি