সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১০, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে  ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাসকিন আহমেদ চিশতি, সদস্য ও ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, নির্বাচন কমিশনার ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার হাসিবুর রহমান সোহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে রেড ক্রিসেন্ট আজীবন সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কমিটির সদস্য, সাতক্ষীরা রেড ইউনিটের আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন  সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ইকবাল কাদির।

p

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

১৭ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় মাদক বিক্রির  টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই……মুহাদ্দিস রবিউল বাশার

বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত এনআরসি ব্যাংকের

গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গুপ্ত সংগঠন জামায়াত ভোটে জেতার পায়তারা করছে: লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান

ফিলিস্তিনি খামারে হামলা করে ১৫০ ভেড়া লুট করলো ইসরাইলিরা

আশাশুনিতে বেগম খালেদা জিয়ার  মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত