বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় চার আসনে জামায়াতের জয়

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। দীর্ঘ সময় পর জেলার সবকটি আসনে একযোগে বিজয়ের মাধ্যমে দলটি রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রভিত্তিক গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চার আসনেই জামায়াত প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ১৬৮টি কেন্দ্রের ফলাফলে (পোস্টাল ভোটসহ) মোট ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট।
২৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)
এই আসনে বড় ব্যবধানে জয় পান সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট।
বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি জেলার সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড গড়েন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় জামায়াত ও এক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। জামায়াতের মুহা. রবিউল বাসার ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।
স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট।
৩৮ হাজার ৯৩৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রবিউল বাসার।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক)
এই আসনে জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ৯৬টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।
২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন গাজী নজরুল ইসলাম।
জেলার চারটি আসনে একযোগে এই ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সংগঠনের সক্রিয়তা, কেন্দ্রভিত্তিক সমন্বয় এবং ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুব কৃষকদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬ পদে রদবদল

ক্ষমতায় গেলে সাংবাদিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবে বিএনপি

গুপ্তদের নেতারা বলছে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ তাদের পা ধরে থাকবে: তারেক রহমান

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা

আশাশুনির শ্রীউলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান

প্রতাপনগরে ধানের জমি জিম্মী করে জোর করে লবন পানি উঠানোর অভিযোগ