বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

“প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামের উদ্দ্যেগে কুড়িগ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ”

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৪, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

গোলাম মোস্তফা রাঙ্গা : ২৪ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রাম-এর ব্যবস্থাপনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেগে জেলার বিভিন্ন উপজেলার প্রায় দেড় হাজার শীতার্ত দুস্থ আনসার-ভিডিপি সদস্য-সদস্যা ও সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন (৩৪ বিএন), লালমনিরহাটের পরিচালক মোঃ কামারুজ্জামান, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ডঃ ইমাম হাসান রেজা, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের সদস্য সচিব গুলজার আলম আলমগীর, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের নির্বাহী সদস্য মাসুদুল আমিন খান, সিনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল ই. ইউ. এম. ইন্তেখাব, মিডল স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন, মিডল স্কুলের চিফ কোঅর্ডিনেটর এন্ড প্রেসিডেন্সি কমিউনিটি সার্ভিস ক্লাবের কোঅর্ডিনেটর-ইন-চিফ মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুরের জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, লালমনিরহাটের জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন। আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জের ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ মমিনুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামিমা নাছরিন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ বাবু মিয়া, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক নুরুজ্জামান শাহীন, উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জ্বল হোসেন, উপজেলা প্রশিক্ষক মোঃ মিনহাজুর রহমানসহ ব্যাটালিয়নের সদস্য ও দলনেতা দলনেত্রীগণ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ডাক ভারতে

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা

শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে

মহান বিজয় দিবসে গল্লামারির বধ্যভূমিতে বিপ্লবী সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আজ বাংলাদেশে আসছে ফিফা ট্রফি

আলিপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

ইসিতে হাজির মামুনুল হক শোকজের জবাব দিতে

সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি