শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ইসিতে হাজির মামুনুল হক শোকজের জবাব দিতে

প্রতিবেদক
Habibur Rahman
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) শোকজের জবাব দিতে ঢাকা–১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মামুনুল হক নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যান।

এ সময় মামুনুল হক বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে শোকজ করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।

 

“একটি রাজনৈতিক দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে অন্য প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে নিশ্চিত হবে—সে বিষয়ে আমাদের শঙ্কা রয়েছে,” বলেন তিনি।

এর আগে গত বুধবার ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৬ ঢাকা–১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে মামুনুল হক গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তাঁর অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১২(১) অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

 

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।

 

এ প্রসঙ্গে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন,“সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলা সবার নৈতিক দায়িত্ব। নির্ধারিত সময়ের আগে প্রচার চালানোর কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জীবননগরে দুই গ্রুপের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খামেনীর ঘাতকেরা বিশ্বশত্রু : নতুনধারা

যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে দুই সহযোগী সহ গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে আমরা সবাই মিলে দেশটাকে গড়বো… ড. আসাদুজ্জামান রিপন

কযরায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

আশাশুনিতে প্রতিবন্ধী যুবদের  নিয়ে বার্ষিক মিলন মেলা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-কিশোরী

তালার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিব

রমজান উপলক্ষে ১,৪৪০ বন্দিকে মুক্তি দিচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট