বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তালার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিব

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ

তালা প্রতিনিধি :: তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, তালা-কলারোয়া অঞ্চলের মানুষ বারবার অবহেলার শিকার হয়েছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। তিনি নির্বাচিত হলে অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং তালা উপজেলার দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবেন।

তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা এবং অ্যাডভোকেট মিজানুর রহমান,সাবেক চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, মহব্বত আলী সরদার, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা স.ম ইয়াছিন উল্লাহ, আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক আতিয়ার রহমান, সদস্য সিচব মোস্তাফা হোসেন মন্টু,সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ,সাবেক ছাত্রনেতা খাঁন নাজমুল হুসাইন,মেহেদী হাসান সাগরসহ বিএ

নপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটপাটে বাঁধা: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে প্রহার

সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়নের দাবি

সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুর রউফের মনোনয়ন বৈধ ঘোষণা

উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী করা হবে : জামায়াত আমির

অর্থনৈতিক  উন্নয়নে একসাথে কাজ করছে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ড

দেশজুড়ে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

ক্ষমতায় গেলে সাংবাদিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবে বিএনপি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরা পরিবার রোগীদের পাশে