শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী করা হবে : জামায়াত আমির

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৩, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের প্রধান নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে, উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী হবে দিনাজপুর। দিনাজপুর শহরকে আধুনিক সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে। সারা দেশের মধ্যে দিনাজপুরের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না। ফসল ঘরে উঠলেই কম দামে হলেও তারা ফসল বিক্রি করে দেন। ফলে ন্যায্য দাম থেকে সব সময় বঞ্চিত থাকেন।’

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথির ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ও এনসিপি নেতা ডা: আব্দুল আহাদ, দিনাজপুর-২ প্রার্থী অধ্যক্ষ এম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনে প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের প্রার্থী মো: মতিউর রহমান, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জুলাই যোদ্ধা একরামুল হক আবির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক।

এর আগে আজ বেলা ১১টার দিকে গোর-এ শহীদ ময়দানে নির্বাচনের জনসভার কাজ শুরু হয়। জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল সহযোগে জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতা কর্মীরা সমাবেশ স্থলে আসেন। জুমার নামাজের পর জনসভার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

পরে জামায়াতে ইসলামীর আমির বেলা ২:৩০ মিনিটে জনসভা স্থলে পৌঁছান। এ সময় জনসভায় যোগ দেয়া কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো ময়দান।

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চল সবসময় অবহেলিত ছিল। এই অবহেলিত অঞ্চলের মধ্যে দিনাজপুর ছিল অন্যতম। দেশের উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ দিনাজপুরে অঞ্চল থেকেই দেশে ফসলের যোগান দেয়। ২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে বৈষম্যের অবসান শুরু হয়েছে। আমরা সরকার গঠন করতে পারলে নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পেশা বৈষম্য দূর করা হবে। বৈষম্য দূর করা হবে ধর্ম বর্ণের। সবাই একসাথে থাকতে চাই। একটি বাগানের যেমন সব ধরনের গাছ নিয়ে বেড়ে উঠে, তেমনি এই দেশেই সকল মানুষকে নিয়ে উন্নত ভবিষ্যত তৈরি করতে চাই, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় মাদক বিক্রির  টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবীতে মানববন্ধন

বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসঙ্গিবাদ বাজ ও দখলবাজদের জায়গা হবে না .. আজিজুল বারী হেলাল

প্রথম আলোতে হামলা মামলায় ১৫ আসামি কারাগারে

আশাশুনির হাজার হাজার পরিবার শীতের প্রকোপে হিমশিম খাচ্ছে

সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে  খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে মুহাদ্দিস রবিউল বাশারকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের