বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-জনতা যে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল, তা আমাদের চিরকালীন গৌরবের উৎস। তৎকালীন শাসকগোষ্ঠীর নির্দেশে মিছিলে নির্বিচারে গুলি চালানো হলে অনেকে শাহাদাত বরণ করেন। মহান আল্লাহ তাদের রূহের মাগফিরাত দান করুন। ভাষা শহীদদের এই আত্মত্যাগ জাতি সর্বদাই কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

তিনি উল্লেখ করেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি আমাদের ভাষা শহীদদের প্রতি বিশ্ববাসীর অনন্য শ্রদ্ধা। তবে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষিত ও বিকশিত করার মাধ্যমেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

বিরোধী দলীয় নেতা বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশ এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিগত পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশবাসীর প্রত্যাশা হলো নতুন সরকার দেশে প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করবে। বিশেষ করে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা যেন অবারিত থাকে, সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

নতুন সরকারের কাছে বড় প্রত্যাশা শাকিবের নতুন সরকারের কাছে বড় প্রত্যাশা শাকিবের
সবশেষে, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা বনানী সংঘের দোয়া মাহফিল

কালিগঞ্জে পানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন

চাঁদাবাজি–দখলবাজিমুক্ত সুশাসনই জামায়াতের অঙ্গীকার – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম

জীবননগরে দুই গ্রুপের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

সাতক্ষীরা সদর কোর্টে বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার