সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঝাউডাঙ্গার তুজুলপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর ঈদগাহ ময়দানে ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আয়োজনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবিরুল ইসলাম কবির এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বিলাস, যুগ্ম আহবায়ক খালিদ হাসান সুমন, মহসীন আলী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান আলী বাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়কমো. কামরুল হুদা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রভাষক আনারুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্লেজার প্রদানসহ গুচ্ছ সিদ্ধান্ত

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’

কর্মবিরতিতে সাতক্ষীরার চারটি সরকারি স্কুলে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

শতভাগ ব্যর্থ জামায়াত ‘গুরুত্বপূর্ণ’ ৩ দাবি আদায়ে

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ইউএনওকে অপসারণের দাবি

মহান বিজয় দিবসে গল্লামারির বধ্যভূমিতে বিপ্লবী সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি

ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসি চাপে, চুক্তি বাতিল করতে পারে জিও হটস্টার

ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, ৫২ এনআইডি উদ্ধার

আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ নেতা-কর্মীর জামায়াতে যোগদান