রবিবার , ১ মার্চ ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, ৫২ এনআইডি উদ্ধার

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ

কলারোয়া প্রতিনিধ :: কলারোয়ায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মিলন হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ৫২ নারীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্তের বাড়ি থেকে এসব নথিপত্র উদ্ধার করেন স্থানীয় রাজনৈতিক নেতা ও ভুক্তভোগীরা।

walton
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন হোসেন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র নারীদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে একটি দল মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি ৫২ নারীর ছবিসহ এনআইডির ফটোকপি বের করে দেন এবং টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন উপস্থিত ব্যক্তিরা।

জহুরুল ইসলাম বলেন, মিলন একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। তিনি ফ্যামিলি কার্ডের নাম করে অসহায় নারীদের সঙ্গে প্রতারণা করছিলেন।

উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর বলেন, উপস্থিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে স্থানীয়দের অনুরোধে আপাতত পরিবারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন বলেন, ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

বুধহাটায় বিদ্যুতের লাইন কাটা  নিয়ে সংঘর্ষে  আহত-২ 

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে

ঝাউডাঙ্গা বাজারে ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট

শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১০ জন অসুস্থ্য

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

কয়রা হাসপাতালের উদ্যোগে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

ইরানে দ্রুত জয় চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু এখন চড়া মূল্য দিতে হচ্ছে

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল