শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জেলা ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) বিকালে শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা ওলামা দলের আয়োজনে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

কোরআন খতম  ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  আলী হাসান খান হাবলু, পৌর ওলামা দলের সভাপতি মোঃ কামরুজ্জামান কামু, সাধারণ সম্পাদক একরামুল হোসেন মিলন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী প্রমুখ।

 আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী।

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ  জেলা ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনে অবৈধ গুইসাপ ধরার অপরাধে ৩ জেলে আটক 

ব্রহ্মরাজপুরের কৃতি সন্তান ড. সামাদের বড় অর্জন—হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক ডিআইও-১ মো. মনিরুল ইসলামের  বিদায় সংবর্ধনা 

সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশ যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

ডিপজলের বিরুদ্ধে মামলা: অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

ভারত থেকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হতে পারে আইসিসির দুটি ইভেন্ট

সাতক্ষীরায় আমিরে জামায়াতের আগমনে আশাশুনিতে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

পারুলিয়ায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও ডিজিটাল নাগরিকত্ব শীর্ষক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত