শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশ যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় একজন গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম।

নিহত আল আমিন (৩৮) উপজেলার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন আল আমিনের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আল আমিনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

কয়রায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  খেলায় কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন 

কয়রায় মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিএনপি অফিস ভাংচুরের প্রতিবাদ সভায়…. মনিরুল হাসান বাপ্পী

ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ডাক ভারতে

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া আহরণকারী আহত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা 

রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা