শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :; কয়রায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাব্বির হোসেন (২৪) নামের ১ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

এ সময় ঐ মোটর সাইকেলে থাকা রাজা গাজী নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে কয়রা উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হোসেন কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল বাশারের ছেলে।

তিনি কয়রা কপোতক্ষ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির ও রাজা গাজী মোটর সাইকেল যোগে চাঁদআলী থেকে কয়রা আসতেছিলেন। পথে ফুলতলা বাজারের পাশ্ববর্তী খয়রত মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় পাকা ব্লকের সাথে ধাক্কায় সাব্বির হোসেনের মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

ঐ ঘটনায় আহত রাজা গাজীও আঘাতপ্রাপ্ত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাব্বিরের অকাল মৃত্যুতে এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জকসুর নেতৃত্বে জবি সাংবাদিক সমিতি দখলের চেষ্টার অভিযোগ ছাত্রদলের

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলা নিয়ে বিশ্বনেতারা কী বলছেন

সারাদেশে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে দূর্গতদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

আশাশুনি এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা

সুন্দরবনে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা

জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট, কী বার্তা দিলেন?

শিগগির ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ