বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

সময় ডেস্ক :: আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ঘটনার জেরে তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারে এই ঘটনা ঘটে। ওই সময় দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির হাতে থাকা রিস্ট ব্যান্ড নিয়ে আপত্তি তোলেন নবি। বিষয়টি নিয়ে তিনি আম্পায়ারদের সঙ্গে দীর্ঘ সময় তর্কে জড়ান। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানানোয় আইসিসির আচরণবিধির লেভেল–১ ধারা ভঙ্গ করেন নবি।

এ অভিযোগ স্বীকার করে নিয়েছেন আফগান অলরাউন্ডার। আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট যে শাস্তির প্রস্তাব দেন, তা মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাশাপাশি গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ হওয়ায় নবির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

বুধবার দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি ছিল রোমাঞ্চকর। নির্ধারিত ২০ ওভারের ম্যাচ টাই হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলে দুদলের। প্রথম সুপার ওভারেও টাই করে দুদল। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থেকে ম্যাচের দুই পয়েন্ট নিশ্চিত করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, ৫২ এনআইডি উদ্ধার

ইরানে হামলা থামিয়েছে যৌথবাহিনী, যুদ্ধবিরতি শুরু

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

ফের ইরানের তেল ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়: গয়েশ্বর

হিলি বন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা