শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ৩রা রমজান এড. হাসনা হেনা খান ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল জামে মসজিদে প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে সকল মুসল্লিদের সুস্বাস্থ্য কামনা এবং সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুুল হক কিসলু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবার আলী, সদস্য সচিব আলহাজ্ব এড. নুরুল আমিন, প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের একমাত্র সন্তান বিথার রবিউল খান প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত সবাই সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন এবং রুহের মাগফেরাত কামনার পাশা পাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন। দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, স্থানীয় এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত

সাতক্ষীরায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমুহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা

পাটকেলঘাটায় মব সৃষ্টি করে সাংবাদিকদের ডেকে নিয়ে শারীরিক হেনস্তা ও মিথ্যা মামলা, প্রতিবাদে সাংবাদিক সমাজ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১; গ্রেপ্তার ৪

ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ারে নতুন ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করলো বাটা

বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু

আশাশুনি বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন