বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছার নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি ৩ ডিসেম্বর বুধবার দুপুরে যোগদান করেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। পরে তিনি নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
প্রসঙ্গত, ওয়াসিউজ্জামান চৌধুরী এর আগে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে ২০১৯ সালে  সহকারী কমিশনার পদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এরপর ২০২৩ সালে তিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে পটুয়াখালীর দশমিনা উপজেলায় যোগদান করেন। সর্বশেষ তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা পরিষদে কর্মরত ছিলেন। ওয়াসিউজ্জামান চৌধুরীর জন্মস্থান ময়মনসিংহ সদর। গর্বিত পিতা এবং মাতা চাকুরী শেষে অবসর জীবন যাপন করছেন। ওয়াসিউজ্জামান এর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক।
সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রশাসনিক সব ধরনের সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা প্রশাসনের নবাগত নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে গ্রাম আদালতের  ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারনা করে অর্থ আত্নসাৎকারী জেলেখার থামানোর কি কেউ নেই ?

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম এর প্রথম দফা সফলভাবে সম্পন্ন

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও ডিজিটাল নাগরিকত্ব শীর্ষক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ