শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পারুলিয়ার ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩১, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় পারুলিয়া ২ও ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে সেকেন্দ্রা মোড়ে পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

নির্বাচনী পথভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।

পারুলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী পথভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন ইদ্রিস।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পারুলিয়ার ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা

শিক্ষার মান উন্নয়নে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো- ঝাউডাঙ্গা কলেজে  আলহাজ্ব মো. আব্দুর রউফ 

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না -মুহাদ্দিস রবিউল বাশার

আশাশুনির শোভনালীতে জামায়াতের নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ কেন, ইরানের পক্ষ থেকে যেসব কারণ জানা গেল

ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ…অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরায় ৫ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে,মোদীর প্রত্যাশা