শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর :: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গাবুরা ইউনিয়নের ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারীকে (১৮ জন নারী ও ৭ জন পুরুষ) নিয়ে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩:০০ টায় আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য গোলাম মোস্তফা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।

ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, “গাবুরাতে অনেক সংস্থা প্রশিক্ষণ করিয়েছেন, কিন্তু ফেইথ ইন এ্যাকশন কৃষিতে অভিযোজন বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী যে প্রশিক্ষণের আয়োজন করেছেন তা গাবুরার জন্য অতিব গ্ররুত্বপূর্ণ। এতো যত্ন সহকারে তথ্যবহুল প্রশিক্ষণ এ পর্যন্ত কোন সংস্থা করাননি। আমি ফেইথ ইন এ্যাকশনকে মানুষের পাশে থেকে জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে অনুরোধ করছি। এমন যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “আমি গাবুরাতে অনেকদিন ধরে কাজ করছি, কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে কোন সংস্থা এমন বৃহৎ পরিসরে প্রশিক্ষণ করাননি। এমন তথ্যবহুল প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনি ব্রিজের মুখে ইজিবাইক-ভ্যান মুখোমুখি সংঘর্ষঃ আহত-৩

শপথ নিলেন ২৫ মন্ত্রী

জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব

আশাশুনির বুধহাটায় কাজী আলাউদ্দীনের পক্ষে নির্বাচনী সমাবেশ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আশাশুনির ৩ ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ