বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

সময় ডেস্ক ::‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে দুই ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়েছে।

বলা হয়, ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, এই দম্পতি আজমিরের বিভিন্ন জনসমাগমস্থলে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র যাচাই করে গোয়েন্দারা তাদের শনাক্ত করেন।

বিষয়টি গুরুতর হিসেবে বিবেচনা করে গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, তারা পর্যটক ভিসায় অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয় এবং আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা

আকবর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা 

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল

আশাশুনিতে শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময় সভা

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন শক্তিশালীকরণ জরুরি

যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান